ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

হাসপাতালের ভেতরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। এ সময় একজন হাতে দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়। এরপর পরিকল্পিতভাবে পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটিতে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় তারা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার সময় নৈশ পাহারায় থাকা হাসপাতালের স্টাফরা প্রথমে ধোয়া দেখে বিষয়টি টের পান। পরে দ্রুত বিষয়টি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের জানান।

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আমাদের স্টাফরা ধোয়া দেখে বিষয়টি বুঝতে পারে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ, পরিকল্পনা এবং পেছনে কারা জড়িত থাকতে পারে এসব বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসপাতালের ভেতরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স

আপডেট সময় : ১১:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫