সংবাদ শিরোনাম ::
প্রকাশিত ভিডিও ক্লিপ এর প্রতিবাদ
ডেস্ক নিউজ ।
- আপডেট সময় : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আমার বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগে যে ভিডিও ও সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ভিডিওতে প্রদর্শিত ঘটনাটি ছিল একটি ব্যক্তিগত আর্থিক লেনদেন, যা অফিসিয়াল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নয়।
ভুল তথ্যের মাধ্যমে আমার সম্মান ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের কাছে সংবাদ সংশোধন ও প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ সোলায়মান সরকার
ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
নাগরী ইউনিয়ন ভূমি অফিস, কালীগঞ্জ, গাজীপুর




















