ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

‘আমি ফুল নেই না’, ইউএনওর ফুল নিতে অস্বীকৃতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া ফুলের তোড়া নিতে অস্বীকৃতি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জ গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ লাট মিয়া।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করতে গেলে উপদেষ্টা ফুল নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি ফুল নেই না।’ সে সময় ইউএনও বলেন, ‘আমি এটা প্রথম দিচ্ছি, স্যার। প্রথমবার মাফ করে দেন।’ পরে সেই ফুলের তোড়া গ্রহণ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের দিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় করাগারে যারা বন্দী রয়েছেন, তাদের খাবারের মান উন্নত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘আমি ফুল নেই না’, ইউএনওর ফুল নিতে অস্বীকৃতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫