ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার

বরিশালে প্রবাসীর বাড়িতে রাতের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি ও ৩০ লাখ টাকার লুটপাট

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে লেবানন প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং ঘটনাটি কাউকে জানাবার ওপর নিষেধাজ্ঞা দিতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করায়। এতে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট হয়।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের প্রবাসী লিটন গাজীর বাড়িতে সোমবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এই ঘটনা ঘটে। এই সময় ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও ছোট মেয়ে অবস্থান করছিল।

ভুক্তভোগীরা জানান, দরজায় শব্দ শুনে বেড়িয়ে দরজা খোলার চেষ্টা করলে ৭-৮ জন মুখোশধারী ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে রেখে অস্ত্র ঠেকিয়ে চুপ থাকার নির্দেশ দেয় ডাকাতরা। কথা বললে মারধরও করা হয়।

পরিবারের কথায়, ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। চলে যাওয়ার আগে তারা পরিবারের সদস্যদের হাতে কোরআন ধরিয়ে শপথ করায় যে, ঘটনাটি কাউকে বলা হবে না। যদি কেউ প্রকাশ করে, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

বাকেরগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানিয়েছেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশালে প্রবাসীর বাড়িতে রাতের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি ও ৩০ লাখ টাকার লুটপাট

আপডেট সময় : ১২:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬