ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা-য় বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে মো. আলীম খান দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬