ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক

কুতুবদিয়ায় কালবৈশাখী ঝড়ে বোটডুবি, ৯ মাঝি-মল্লা জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকায় রাতের কালবৈশাখী ঝড় ও প্রবল বাতাসে একটি বোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বোটে থাকা ৯ জন মাঝি-মল্লা সাগরের পানিতে ভেসে পড়েন।

জানা গেছে, হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। প্রাণ বাঁচাতে বোটে থাকা সবাই পানিতে ঝাঁপ দেন এবং দীর্ঘ সময় ভাসমান অবস্থায় ছিলেন।

পরে অমজাখালী এলাকার শাহাজান কোং-এর একটি বোটের নুরু মাঝি ও তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তাদের তৎপরতায় পানিতে ভাসতে থাকা ৯ জন মাঝি-মল্লাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে বোটডুবির ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলেন, আকস্মিক কালবৈশাখী ঝড়ের কারণে সাগরে থাকা ছোট বোটগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। এমন দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুতুবদিয়ায় কালবৈশাখী ঝড়ে বোটডুবি, ৯ মাঝি-মল্লা জীবিত উদ্ধার

আপডেট সময় : ০২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬