ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান এনসিপি নেতার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে জনগণ গণভোটে অংশ নিলেও সরকার গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে—এমন অভিযোগ করে তিনি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই এবং ইতোমধ্যে আন্দোলনের রূপরেখাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বনরূপাস্থ আইসিআর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভাে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার চরম চ্যালেঞ্জের মুখে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, ১১ দলীয় ঐক্যজোট সেই লক্ষ্যেই কাজ করছে এবং তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়।

জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির আব্দুল আলীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য মিনহাজ মোর্শেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ঐক্যজোটের ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান এনসিপি নেতার

আপডেট সময় : ০৩:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬