ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু এলপিজি ও অটোগ্যাসের দাম আবার বাড়ল

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেটে স্থানীয়রা এক ব্যক্তিকে জাল নোটসহ আটক করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করে।

প্রাথমিকভাবে উদ্ধার করা নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী আজগর দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত যুবককে পরে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬