ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীর পাড় কেটে মাটি বিক্রি, বাঁধ ও ফসলি জমি ঝুঁকিতে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের ভূল্লী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি—এমন অভিযোগ উঠেছে। এতে আশপাশের আবাদি জমি ও ভূল্লীবাঁধ সেতু মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ভূল্লী নদীর বাঁধ সেতু থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গজ দূরে নদীর পাড় কেটে তিনটি ট্রাক্টরে মাটি ভর্তি করা হচ্ছে। পরে দ্রুত সেই মাটি নদীর পূর্ব পাশের খোলা মাঠে নিয়ে গিয়ে স্তূপ করা হচ্ছে। এসব মাটি পরে রাস্তার কাজসহ বিভিন্ন নির্মাণ কাজে চড়া দামে বিক্রি করা হচ্ছে।

এ সময় ঘটনাস্থলে থাকা এক ট্রাক্টর চালক শহিদুল জানান, নূরে আলম নামে এক ব্যক্তির নির্দেশে এভাবে মাটি কাটা হচ্ছে। তিনি স্বীকার করেন, কাজটি অনিয়মের মধ্যে পড়ে।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে নদীর পাড় কেটে মাটি উত্তোলন চলতে থাকলে সামান্য বন্যাতেই ভূল্লীবাঁধ সেতু ও আশপাশের ফসলি জমি ভয়াবহ ঝুঁকিতে পড়বে। নদীর পানি সহজেই আবাদি জমিতে ঢুকে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

তাদের দাবি, প্রভাবশালী যেই হোক না কেন, অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, নদীর পাড় কেটে মাটি উত্তোলনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীর পাড় কেটে মাটি বিক্রি, বাঁধ ও ফসলি জমি ঝুঁকিতে

আপডেট সময় : ১২:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬