ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই

বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের জিয়ানগর-এ বাল্যবিয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার নজির স্থাপন করায় তহমিনা আক্তার নামে এক এসএসসি পরীক্ষা পরীক্ষার্থীকে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে সম্মাননা স্মারক, সনদপত্র ও আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তহমিনা উপজেলার ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী এলাকার বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে।

জানা যায়, পরিবারের অমতে বিয়ের আয়োজন করা হলে তহমিনা দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন। পরে পারিবারিক চাপ সহ্য করতে না পেরে তিনি থানায় আশ্রয় নেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত হস্তক্ষেপ করেন। তাদের উদ্যোগে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার নেওয়া হয় অভিভাবকদের কাছ থেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, তহমিনার সাহসিকতা অনুকরণীয়। তার এই অবস্থান অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মেয়েটির সাহসিকতার স্বীকৃতি দিতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি তার ভবিষ্যৎ গঠনে প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

আপডেট সময় : ০৪:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬