ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর-এ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ছয়জন নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক বিদায় অনুষ্ঠানে অভিযুক্তরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন এবং শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—মো. সারোয়ার আউয়াল, আ. মান্নান মাস্টার, মো. হাসমত আলী হাসু, মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল (আজাদ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাদের ২ নম্বর গাজীপুর ইউনিয়নের সব পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল বলেন, অভিযোগ তদন্তে প্রমাণ পাওয়ায় দলীয় নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬