ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই

যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

যশোর শহরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ মরিয়ম বেগমকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার।

পুলিশ জানায়, শহরের বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সকিনা বেগম (৬০) ওই এলাকার বাসিন্দা লাল চাঁদ খলিফার স্ত্রী। ঘটনার দিন সকালে ছেলে শহিদুল ইসলাম দোকানে যাওয়ার সময় তার স্ত্রী মরিয়ম জানান, বাসায় রান্না হয়নি এবং মায়ের খোঁজ করলে বলেন তিনি বাইরে গেছেন। রাতে বাড়ি ফিরে মাকে না পেয়ে সন্দেহ হলে শহিদুল থানায় অভিযোগ করেন।

পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান তিনি। স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

তদন্তে মরিয়ম বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একপর্যায়ে তিনি হত্যার দায় স্বীকার করেন বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম জানান, পারিবারিক বিরোধের জেরে ক্ষোভ থেকে তিনি ঘরে থাকা চাপাতি দিয়ে শাশুড়িকে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে রাখেন এবং ব্যবহৃত অস্ত্র ঘরের আলমারিতে লুকিয়ে রাখেন।

পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

আপডেট সময় : ০৪:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬