ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ছুরিকাঘাত, দুই লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত আবুল কালামের ছেলে মো. আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার বাবা বাসায় ফিরছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে এবং সঙ্গে থাকা টাকা ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ছুরিকাঘাত, দুই লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০১:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬