ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে অপহৃত ৬ শ্রমিক মুক্তি, মুক্তিপণ দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা এলাকা থেকে অপহৃত ৬ জন শ্রমিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে গহীন অরণ্যে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

টংকাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ জানান, সশস্ত্র একটি দল রাতের আঁধারে রাবার বাগানে কর্মরত শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায় এবং পরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে দেনদরবারের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধের পর শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, অপহৃত ৬ শ্রমিককে মুক্তি দেওয়া হয়েছে। তবে মুক্তিপণ আদান-প্রদান হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকায় মো. ইসমাইলের মালিকানাধীন একটি রাবার বাগানে কাজ করার সময় সশস্ত্র একটি দল ৬ জন শ্রমিককে অপহরণ করে অরণ্যে নিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনাটি ঘিরে এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হলেও শ্রমিকদের সুস্থভাবে মুক্তি পাওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বান্দরবানে অপহৃত ৬ শ্রমিক মুক্তি, মুক্তিপণ দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬