ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে দেয়াল লিখন থেকে বিরত থাকার আহ্বান উপাচার্যের

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে

ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে দেয়াল লিখনসহ সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সহকারী প্রক্টররা। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রক্টরের নেতৃত্বে জকসু ও সব সক্রিয় ছাত্র সংগঠনকে নিয়ে আগামী রোববার (২৬ এপ্রিল) একটি সর্বদলীয় সভা আয়োজন করা হবে। সেখানে চলমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হলো পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে চলা। ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের কথা উল্লেখ করে তিনি সব ছাত্র সংগঠনকে সহনশীলতা বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী বা সংগঠন যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কেউ যেন কারও প্ররোচনায় বিভ্রান্ত না হয়। ক্যাম্পাসে সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জবিতে দেয়াল লিখন থেকে বিরত থাকার আহ্বান উপাচার্যের

আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬