ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি হওয়ায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা নাটোর-পাবনা মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করে।

লালপুর থানার (তদন্ত) কর্মকর্তা রিয়াজুল হাসান জানান, একটি পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬