ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ব্যবহার করে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। অভিযোগ অনুযায়ী, “আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র”–এর এক পরিচালকের মোবাইল নম্বরে পৃথক দুটি নম্বর থেকে ফোন করে অজ্ঞাত দুই ব্যক্তি রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ফোনকারী ব্যক্তিরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরে বিষয়টি ওই প্রতিষ্ঠান পরিচালক রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে জানালে তিনি নিজেই শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, তার নাম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছে। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব ঘটানো হচ্ছে এবং আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেছেন বলেও জানান।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারের নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬