ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার প্রতিবাদে কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়, এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এলাকাবাসী জানান, গত ২১ এপ্রিল ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ফরহাদ হোসেন ও তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।

ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন পেশার মানুষ সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, দোষীদের বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হামলার প্রতিবাদে কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬