ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবো: সারজিসের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটি দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

একই সঙ্গে, এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব কথা বলেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের দেওয়া বক্তব্য প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, আমরা অনেক আইনজ্ঞদের সঙ্গে কথা বলে জেনেছি এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই। এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই। আমরা যখন রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছিলাম, তখনই আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম। বিগত কয়েক মাসে কেন তারা তাদের মার্কার তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেন নাই।

তিনি বলেন, আমরা শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেব। এতে যদি তারা আমাদের সঙ্গে অন্যায় করে, তাহলে আমরা তা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।

জুলাই সনদ সম্পর্কে সারজিস আলম বলেন, জুলাই সনদ যদি জুলাই ঘোষণাপত্রের মতো নামকাওয়াস্তে একটি পেপার হয়, ওই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই।

এর আগে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমন্বয়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সারজিস আলম।

এনসিপি দিনাজপুর জেলার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহনায়ক ডা. আব্দুল আহাদসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবো: সারজিসের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫