ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন পীরগঞ্জের মাসুম

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন পীরগঞ্জের মাসুম বিল্লাহ। তিনি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পীরগঞ্জের সার্বিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি এনসিপির ব্যানারে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন।

তিনি বলেন, পীরগঞ্জের মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও ভালোবাসা। আমি চাই, রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা পীরগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে রূপান্তরিত করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন পীরগঞ্জের মাসুম

আপডেট সময় : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫