ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

শপিং ব্যাগ তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ

টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

জয় । গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

অভিযানের ছবি

জয় (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ফাইসন্স রোড সংলগ্ন আনসার ব্যারাক সড়কে অবৈধ পলিথিন শপিং ব্যাগ তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ান উল ইসলাম। অভিযানে মেসার্স দিদার এন্টারপ্রাইজের প্রোপাইটর হাজী মফিজুল্লাহর অবৈধ পলিথিন শপিং ব্যাগ তৈরির কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

এছাড়া কারখানায় তৈরি হওয়া বিপুল পরিমাণ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এবং শপিং ব্যাগ তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযানের সময় কারখানার মালিক ও কর্মচারীরা পলাতক ছিলেন। এসময় অভিযান পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর অঞ্চলের উপপরিচালক জনাব মোঃ আরেফিন বাদল।

আরও উপস্থিত ছিলেন রিসার্চ অফিসার জনাব মকবুল হোসেন, পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস ও পরিদর্শক জনাব নুরুল আমিন প্রধান।

অভিযানে ডেসকো সেন্ট্রাল টঙ্গী জোনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাউথ জোন এবং জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

বার্তা বিভাগ । বাংলাপত্রিকা চ্যানেল ডটকম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শপিং ব্যাগ তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ

টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫