ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

দলীয় নির্দেশনা অমান্য করে এভারকেয়ারে বিএনপি নেতাকর্মীদের ভিড়

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা দেখতে প্রতিদিন বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালে ছুটে আসছেন। দলের কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় কমছে না।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এ সমাগম তৈরি হয়েছে। তবে এই ভিড়ের কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশনেত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে কারণে নেতাকর্মীদের ভিড় না করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

কিন্তু দলীয় এ আহ্বানের পরও এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। এতে হাসপাতাল এলাকার আশপাশে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ভিড়ের চাপে সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যম কর্মীরাও পড়ছেন নানা বিড়ম্বনায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণে থাকলেও জনসমাগম কমছে না বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দলীয় নির্দেশনা অমান্য করে এভারকেয়ারে বিএনপি নেতাকর্মীদের ভিড়

আপডেট সময় : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫