ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

খুলনা আদালত চত্বরের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দায়রা জজ আদালত ভবনের সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপসা বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন (২৫) এবং নগরীর নতুন বাজার চর এলাকার হাসিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক আদালতে হাজিরা শেষে মোটরসাইকেলে বের হচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা হামলাকারীরা তাদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে যান। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ আদালত এলাকা ঘিরে ফেলে এবং প্রমাণ সংগ্রহ শুরু করে। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে আদালত চত্বরে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন উপস্থিত অনেকেই।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতা, মামলা বা বাহিনীগত দ্বন্দ্ব, সব দিক মাথায় রেখেই তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

আপডেট সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫