ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় আপন চাচাতো ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। এরপর এটি দখলে নেয় মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

স্থানীয়ভাবে একাধিকবার শালিশি বৈঠক হলেও এর সমাধান হয়নি। সর্বশেষ রোববার সকাল সাড়ে ১০টায় আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে বিরোধপূর্ণ সেই জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে মারা যায় মানিক উল্লাহ এর ছেলে এরশাদুল হক (৪২) ও খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০)।

হাসপাতালে নেয়ার পথে মারা যান জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)। গুরুতর আহত হন পনির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫) সহ আরো বেশ কয়েকজন।

এদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগমকে (৩২)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একাধিক আহত। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০৫:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫