ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, দুপুরে জানাবে বিএনপি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সংবাদ সম্মেলনটি হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চলমান চিকিৎসা প্রসঙ্গে গণমাধ্যমকে অবহিত করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর আগে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন। সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল।

খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, দুপুরে জানাবে বিএনপি

আপডেট সময় : ১২:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫