ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

ভিভিআইপি সুবিধা কেবল খালেদা জিয়ার, পরিবারের অন্য কেউ পাবেন না: রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে সুবিধা কেবল তার জন্যই প্রযোজ্য বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সুবিধা তার পরিবার বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভিভিআইপি সুবিধাপ্রাপ্তি নিয়ে গুঞ্জন চলছিল বিভিন্ন মহলে। উপদেষ্টার মন্তব্যের মাধ্যমে বিষয়টি খোলাসা হলো।

এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখানের বেশ কয়েকটি অধ্যাদেশ পাশ ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিকেলে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে উপ প্রেসসচিব বেগম খালেদা জিয়া চিকিৎসা সম্পর্কে বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিভিআইপি সুবিধা কেবল খালেদা জিয়ার, পরিবারের অন্য কেউ পাবেন না: রিজওয়ানা হাসান

আপডেট সময় : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫