ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হামলার ফলে ওই নারীর চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটে সদর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ইয়ামিন বিশ্বাস ঝিনাইদহ সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে রুবেল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে প্রধান আসামি এবং আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা অন্তঃসত্ত্বা নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে তাঁকে মারধর করা এবং তলপেটে লাথি মারা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভের চার মাসের সন্তান নষ্ট হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতি মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

আপডেট সময় : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫