ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এদিন আদালতে আবেদনটি করেন। আবেদনে খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ উত্থাপন করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধ এবং অর্থ পাচারের সংশ্লিষ্টতা রয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ২(শ) ধারা অনুযায়ী সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া সাক্ষ্য-প্রমাণে দেখা যাচ্ছে, এসব অপরাধ থেকে অর্জিত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করে সম্পদ অর্জন এবং ভোগবিলাসে ব্যবহার করা হয়েছে।

সিআইডির আবেদনে বলা হয়, অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ৪১টি ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ যাতে উত্তোলন, পাচার বা অন্যত্র স্থানান্তর করা না যায়, সে জন্য হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ আদালত এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার, মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬