ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের ওপর হামলা অভিযোগ উঠেছে উপজেলা যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। হামলায় মারাত্মক আহত হয়েছেন সাংবাদিক জুয়েল।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলার সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের ওপর ক্ষিপ্ত ছিলেন উপজেলা যুবদল-ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীরা। সন্ধ্যায় তিনি পেশাগত কাজে উপজেলা চত্বরে যান। এ সময় উপজেলা কমপ্লেক্সের পাশে শিল্পকলার সামনে পৌঁছালে যুবদলের সদস্য সচিব মান্নান শেখের নির্দেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা ও যুবদল কর্মী বায়জিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে কালের কণ্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ কয়েকজন এগিয়ে এসে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় সাংবাদিক জুয়েলকে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং সাংবাদিক জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। জুয়েলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা

আপডেট সময় : ১১:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫