ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমার নাগরিক ও বাংলাদেশী আটক-২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ
  • আপডেট সময় : ০৭:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির সহযোগী) ও এক বাংলাদেশী উপজাতি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪। এ ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমকুল এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহভাজনভাবে চলাফেরা করা দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়।

আটককৃতরা হলেন, মিয়ানমার নাগরিক ওলাই চাকমা (২৪), মংডু জেলার মেদাইক গ্রামের বাসিন্দা ও উচলা চাকমার ছেলে। তিনি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী হিসেবে পরিচিত। অপরজন বাংলাদেশের রাঙ্গামাটি সদর উপজেলার বেদবেদি গ্রামের বাসিন্দা নয়ন চাকমা (৩০), জ্ঞ্যানরঞ্জন চাকমার ছেলে। ধারণা করা হচ্ছে, নয়ন চাকমা সীমান্ত অতিক্রমে ওলাই চাকমাকে সহযোগিতা করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪ এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির সহযোগী) ও একজন বাংলাদেশী উপজাতি নাগরিককে আমাদের টহল দল আটক করেছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রায়ই মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসব কার্যক্রম ঠেকাতে সম্প্রতি বিজিবি টহল ও নজরদারি আরও জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমার নাগরিক ও বাংলাদেশী আটক-২

আপডেট সময় : ০৭:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫