ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

মোহনপুরে বিএনপি কার্যালয়ে দুই র‌্যাব সদস্য অবরুদ্ধ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে দুই র‌্যাব সদস্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। মাদক ব্যবসায়ীকে ‘র‌্যাবের সোর্স’ হিসেবে পরিচয় দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। পরে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করেন।

র‌্যাব, বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর মাদকবিরোধী নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের আয়েজ বাজার এলাকায় গত মঙ্গলবার বিএনপি নেতাকর্মীরা মাদক ব্যবসা বন্ধে প্রচারণা চালান। এতে ক্ষুব্ধ হন স্থানীয় দুই মাদক কারবারি আজিজুল ও খইবুর। বুধবার বিকেলে আজিজুল র‌্যাব-৫-এর সদস্য আলামিন ও হারুনকে ফোন করে এলাকায় ডেকে আনেন বলে অভিযোগ রয়েছে। তারা সেখানে গিয়ে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আজিজুল আমাদের সোর্স, তাকে কেউ কিছু বললে ভালো হবে না।’ এ বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা ওই দুই র‌্যাব সদস্যকে আটক করে স্থানীয় বিএনপি কার্যালয়ে নিয়ে যান। খবর পেয়ে মোহনপুর থানার এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দীন, এসআই মোদাচ্ছের খান ও এসআই ইয়ামিন আলীসহ পুলিশের একটি দল এবং র‌্যাব-৫-এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। র‌্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি এস.এম. মঈনুদ্দীন বলেন, সন্ধ্যায় র‌্যাব সদস্যদের উদ্ধার করা হয়েছে। অভিযোগ ওঠা মাদক ব্যবসায়ী আজিজুলকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। র‌্যাব সদস্যদের বিরুদ্ধে কোনো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাতে আয়েজ বাজার সংলগ্ন ধোপাঘাটা এলাকায় মাদকদ্রব্য সেবনে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়। এর আগে একই এলাকায় আরও চারজনের মৃত্যুর ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে বিএনপি কার্যালয়ে দুই র‌্যাব সদস্য অবরুদ্ধ

আপডেট সময় : ০৮:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬