ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

টেন্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর-কষাকষি!

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

টেন্ডারের কমিশন নিয়ে দর-কষাকষির একটি অডিও শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। দাবি করা হচ্ছে— অডিওতে একজন ঠিকাদারের সঙ্গে কমিশন নিয়ে দর-কষাকষি করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। তবে ঠিকাদারের পরিচয় জানানো হয়নি।

সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুকে শেয়ার করা ওই অডিওতে মাহফুজ আলমকে বলতে শোনা যায়, ‘এগুলো কালকে সাইন করাব, এখন আমাকে বলেন কালকে ওরা কী করবে আর এরপরে কী করবে? তিনি বলেন— না, না, নোয়া (চুক্তিপত্র) পর্যন্ত যাওয়া যাবে না।

আমি যেটা করছি তা হলো অ্যাডভাইজর মহোদয় সাইন করবেন, ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে; সিসিজিবি পাস হবে, বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে। তাকে আরো বলতে শোনা যায়, আপনি ওদের বলেন এখন সবগুলা হচ্ছে এই ফরমেটে।’

তিনি বলেন, ‘কোনো ঠিকাদারের সঙ্গে কথা বলা, কোনো থার্ড পারসন অথবা কারো সঙ্গে বসা তো দূরের কথা, দেখা করা তো আরো দূরের কথা, ফোনেই কিন্তু আমি কথা বলছি না কারো সঙ্গে। আপনার সঙ্গে বলতেছি, কারণ আপনার সঙ্গে একটা ট্রাস্ট গ্রো (বিশ্বাস তৈরি হয়েছে) করছে, সেই কারণে বলতেছি।

মাহফুজ আলমকে বলতে শোনা যায়, আমি যদি কালকে সাইন করাই, তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবে?’ মাহফুজ আলম বলেন, ‘কাজ কনফার্ম করে দিলে ৩% এটা হইলো নাকি? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি- কক্সে (কক্সবাজার) এখন কিছু কাজ চলছে ডিপিডিসির, যেগুলো সিক্স পার্সেন্টে (৬%) আমি করেছি।… ওয়ান (১%) যে মিডলম্যান সে নিচ্ছে, আর ফাইভ (৫%) হচ্ছে মিনিস্ট্রির জন্য। তো এগুলো তো ধরেন অ্যাবাভ (বেশি) ধরা থাকে ভাই, বুঝেন নাই? যখন যে কাজগুলো ডিপিডি (প্রকল্পের বিস্তারিত নথি) হয়, সবগুলোর অ্যাবাভ (বেশি) ধরে ডিপিডি হয়। কোনটাকে সমান সমান ধরে ডিপিডি করা হয় না।

পৃথক আরেকটি ফোনালাপে তাকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, আজকে হচ্ছে, এসব হবে আজকে রাতে হওয়াই দিবো। পরশু দিন তো আমি নোয়া-ই (চুক্তিপত্র) করাব।… না, না, না তাইলে আমি এটা ফেলে রাখি, ঈদের পর করাব। আমি ফাইল আটকে রাখব এখন।… কমিটমেন্ট ঠিক না থাকলে তো এখন দেখছেন।

আপনার জন্য আমি আজকে কী ধরনের অ্যাক্টিভিটিস করছি, আপনার কোনো ধারণা আছে?…এর পরে আপনি আমাকে যদি এগুলা শোনান বা ওরা এগুলা শোনায় এটা হইলো কিছু?’

তিনি বলতে থাকেন, ‘আপনি আপনার কথা ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যেটা বলেন সেটা আমি কনভে করি। কথা দুই রকম হইলে কিন্তু সমস্যা হয় বুঝছেন?…আমি আজকে ইজিপি করাব, করায়ে কিন্তু আমি নোয়া ঝুলিয়ে রাখব। আপনি কনফার্মেশন দেবেন, এরপরে নোয়া। আর দুইটা ১.৫, দুইটা ১ পার্সেন্ট এগুলো কিন্তু হবে না ভাই; ১.৫ মানে ১.৫, দ্যাটস ইট।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টেন্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর-কষাকষি!

আপডেট সময় : ০২:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫