ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

এশিয়া কাপের দল ঘোষণা করলো হংকং

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট হংকং। এশিয়ান ক্রিকেটার কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, ক্রিকেটার-কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জন নিয়ে যাওয়া যাবে এশিয়া কাপে। অতিরিক্ত কেউ থাকলেই সেই খরচ বহন করবে বোর্ড।

এশিয়া কাপে ২০ জনের দল নিয়ে যাওয়ার বিষয়ে হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা বলেন, ‘এশিয়া কাপ দিয়েই আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। এই সফর দিয়েই আমাদের মূল প্রস্তুতি শুরু হবে। এজন্য আমরা সেখানে ২০ জন ক্রিকেটার নিয়ে যাচ্ছি। এই বড় স্কোয়াডের মাধ্যমে প্রত্যেক ক্রিকেটারকে ভালভাবে মূল্যায়ন করা যাবে। সেই সঙ্গে খেলোয়াড়রা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দলের জন্য জয়ের মানসিকতা তৈরি করার সুযোগ পাবে।’

এশিয়া কাপে হংকংকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ইয়াসিম মুর্তজা। তার ডেপুটি হিসেবে থাকছেন ব্যাটার বাবর হায়াত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ইতিহাসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার তিনি। ২০১৬ সালের এশিয়া কাপে ফতুল্লায় ওমানের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আসন্ন আসরে ‘বি’ গ্রুপে আছে হংকং। ঐ গ্রুপে আরও আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরুর দিন আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে হংকং। এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপে হংকং দল: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, শহীদ ওয়াসিফ, নিয়াজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, আনশুমান রাথ, কালহান চাল্লু, আয়ুশ শুকলা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহেদ ও এহসান খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এশিয়া কাপের দল ঘোষণা করলো হংকং

আপডেট সময় : ০৮:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫