ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

‘দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের টকশো হয় না, হাসের মাংস নিয়ে হয়’: ফুয়াদ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছে, এই দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোস্ত কে কোথায় খেয়েছে সেটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এজেন্ডা সেটিং করা হয়,বয়ান তৈরি করা হচ্ছে। ৫ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা নির্বাচন চাইছেন, তাদেরকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ নিতে চাই না। এটা সম্মানিত না, এটা গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করা হবে; যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ নিতে হয়। ৭২ এর সংবিধান এবং সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি, ওই শপথে আমরা যেতে চাই না।

তিনি বলেন, এখানে কমিশন সদস্যরা আছেন, আপনারা একটা শপথও প্রস্তাব করেন আগামী সংসদের জন্য; যাতে এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথও নেবেন।

কারণ, চুপ্পুর অধীনে শপথ নেওয়ার জন্য ২৪০০ লোক জীবন দেয় নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের টকশো হয় না, হাসের মাংস নিয়ে হয়’: ফুয়াদ

আপডেট সময় : ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫