ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত, স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সফরসূচিতে এই তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সার্কিট হাউজে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন। সফরের দ্বিতীয় দিন ২৯ মার্চ বেলা ১১টায় তিনি পাবনার আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

৩০ মার্চ বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। সেখানে তিনি নিকটাত্মীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সময় অতিবাহিত করবেন। চারদিনের ব্যস্ততম সফর শেষে আগামী ৩১ মার্চ বঙ্গভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনা জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬