প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
- আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি-তে ভিন্ন সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এসব জেলায় ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।




















