ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

রাজশাহীতে প্রাইভেটকারে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে প্রাইভেটকারে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে তানোর উপজেলার যোগিশো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যোগিশো এলাকার মুণ্ডুমালা-তানোর সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ি থেকে ১৪৬ বোতল ফেনসিডিল, ১২ হাজার ১০০ টাকা, চারটি মোবাইল ফোন সেট এবং সাতটি সিম কার্ড উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকার হাসিবুল ইসলাম জনি (৪০), জেলার কানসাট এলাকার মনিরুল ইসলাম (২৫) এবং গাড়ির চালক শিবগঞ্জ উপজেলার গুয়াবাড়ি চানপুর এলাকার জায়েদ হামান (২২)।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে প্রাইভেটকারে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬