সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর স্ত্রী দিলারা হাফিজ (৭৮) সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না-লিল্লাইহী রাজিউন)। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বাদ জহুর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




















