ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

পদ্মা সেতুর রেললাইনের নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা সেতুর রেললাইনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নাট (র‌্যাম) চুরির ঘটনা ঘটেছে, যা ট্রেন চলাচলকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুর রেল ব্রিজের ৩৭ নম্বর পিলারের কাছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পথ থাকলেও লোহার গেট ও গ্রিল দিয়ে সেটি বন্ধ রাখা হয়। তবুও দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে রেললাইনের বেশ কয়েকটি নাট খুলে নিয়ে গেছে। পাশাপাশি ড্রেনের ওপর বসানো কিছু লোহার গ্রিলও খুলে নেওয়া হয়েছে।

এ ঘটনায় সেতুর ওপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

রেললাইনের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত কিম্যান ফারুক হোসেন জানান, চুরি প্রতিরোধে নিয়মিত পাহারা দেওয়া হয়। ঈদের আগে চুরির অভিযোগে দুইজনকে আটক করে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ২৭ নম্বর বক্স পিলারের ভেতরে প্রবেশের সুযোগ তাদের নেই, কারণ সেটি তালাবদ্ধ থাকে এবং তাদের কাছে চাবি নেই।

এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মা সেতুর রেললাইনের নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

আপডেট সময় : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬