ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

নরসিংদীতে দুই বেসরকারি হাসপাতাল সিলগালা ও জরিমানা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

নরসিংদীতে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও অনুমোদনবিহীন কার্যক্রমের অভিযোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে। অভিযানে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল সিলগালা করা হয়েছে, আর নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ২০১৮ সালের পর থেকে লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া হাসপাতালে ডিউটিরত ডাক্তার, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ান পাওয়া যায়নি এবং হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর ছিল। জরিমানা করা হয় এবং সাতদিনের মধ্যে সব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী পাওয়া যায়নি। হাসপাতালের লাইসেন্স ও ল্যাব পরিচালনার অনুমোদন নেই, অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন এবং লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এ কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানিয়েছেন, অনুমোদন ছাড়া বা নিয়ম না মেনে পরিচালিত হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে দুই বেসরকারি হাসপাতাল সিলগালা ও জরিমানা

আপডেট সময় : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬