ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে
- আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে সরবরাহকৃত নতুন ৭ হাজার মেট্রিক টন ডিজেল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাংলাদেশে পৌঁছানো শুরু হয়েছে। এই চালান ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণভাবে পাইপলাইনের মাধ্যমে দেশে আসা শেষ হবে।
পদ্মা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানান, এটি ভারতের সঙ্গে চলমান পাইপলাইন আমদানি কার্যক্রমের অংশ। এ ধরনের সরবরাহ বাংলাদেশের জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।
এর আগে ২৪ মার্চ ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়।
বর্তমান চালানসহ চলতি বছরে ভারত থেকে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আনা হয়েছে। জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে কর্তৃপক্ষ ছুটির দিনেও ডিপো খোলা রাখছে।




















