সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯ কেজি গানপাউডার উদ্ধার
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০১:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথানিপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এসব উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হজরত মাস্টারের আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য গুঁড়া এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।




















