উখিয়ায় জ্বালানি তেল মজুত নিয়ে অভিযান: এক প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ০১:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেল ৫টা থেকে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে একযোগে এ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে পালংখালী এলাকার একটি পেট্রোল পাম্পে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ‘ইউসুফ অ্যান্ড ব্রাদার্স’ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট পাম্পগুলোর মজুত পরিস্থিতি, বিক্রয় কার্যক্রম এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা Rifat Asma জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়ম ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।




















