ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে সুমনা নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুমনা আক্তার পালশা ইউনিয়নের চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, সুমনার বাবা-মা দুজন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ছোট বেলা থেকেই তিন নানা-নানির কাছে থাকতেন। গত ১৮ আগস্ট সুমনার বিয়ে হয় পাশের গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে। বিয়ের পর স্বামীর বাড়িতেই ছিলেন সুমনা। মঙ্গলবার সকালে নানার বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন তিনি।

আরও জানা গেছে, রাতে নতুন বরকে নিয়ে যখন সবাই টিভি দেখছিল, তখন সুমনা পাশের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১২টার দিকে তাকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, কিছু দিন আগে নানা মোজাফফর হোসেন পাশের গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে তার নাতনি সুমনাকে বিয়ে দেন। মেয়ে নানার বাড়ি বেড়াতে এসে এ ঘটনা ঘটায়।

তিনি আরও বলেন, সুমনার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে এক মামাতো ভাইয়ের সঙ্গে সুমনার বিয়ে হয়েছিল। দুই বছর আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। অন্য দিকে আব্দুস সুবহানেরও এটি দ্বিতীয় বিয়ে। তিন মাস আগে আব্দুস সোবহানেরও প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। আসলে কেন আত্মহত্যা করেছে, তা বুঝতে পারছি না।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ সন্ধানে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা

আপডেট সময় : ১২:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫