সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, এটি রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে।
এর আগে শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করেছে। ওই জাহাজেরও স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ ইতিমধ্যেই কুতুবদিয়ায় এসেছে এবং এতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি রাতেই বহির্নোঙরে আসবে এবং শনিবার বার্থিং করার কথা রয়েছে।




















