ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

সেনা উপস্থিতিতেও ছিল সন্ত্রাসী দাপট, প্রত্যাহারে চরম দুশ্চিন্তায় কালিগঞ্জ

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্প থেকে সেনা প্রত্যাহার করায় উপজেলা জুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। যশোর সেনানিবাসের ৩৭ বীর ব্যাটেলিয়ানের ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন সাজিদের নেতৃত্বে ৫৪ জন সেনা সদস্য রবিবার (৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে যশোর সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেনা প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা সাধারণ জনগণের মাঝে নিরাপত্তা শঙ্কা নিয়ে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের ভূমিকা এবং রাজনৈতিক অস্থিরতা ও সেনা প্রত্যাহারের সুযোগে আবারো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশের ভূমিকা এবং সেনা অনুপস্থিতির কারণে উপজেলা জুড়ে আবারো চাঁদাবাজি, দখলবাজি ,চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানান অপরাধমূলক কার্যক্রম বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটে সারা দেশব্যাপী অস্থিরতা বিরাজ করছে। এরমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে সেনা অনুপস্থিতির কারণে পরিস্থিতি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা বেশি। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন সেনা উপস্থিতিতেও কৃষ্ণনগর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ছিনতাইকারী ডাকাত ইয়ার আলী, বাহার আলী, রেজাউল সহ তার সহযোগীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া ও ছিনতাই চাঁদাবাজি মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গত কয়েকদিন আগে এই গ্রুপের সদস্য ইয়ার আলী, রেজাউল, উজ্জল পিস্তল সহ গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকলেও বাহার আলী এখনো আত্মগোপনে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। না অনুপস্থিতির বিষয়টি নিয়ে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তিনি এই এলাকায় যত দ্রুত সম্ভব একটি পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য দাবি জানান। উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বলেন অস্থিরতা কাটাতে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে পুলিশকে সহযোগিতা দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। তবে রাজনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য সংকটে এলাকায় বেকার সমস্যা বেড়ে যাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ না থাকায় এমন পরিস্থিতি বিরাজ করছে। পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় শত শত ভাড়া মোটর সাইকেল চালক অলস জীবন যাপন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেনা উপস্থিতিতেও ছিল সন্ত্রাসী দাপট, প্রত্যাহারে চরম দুশ্চিন্তায় কালিগঞ্জ

আপডেট সময় : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬