ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল–চামড়া কিছুই থাকবে না, শঙ্কা শিল্পী কুদ্দুস বয়াতির

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি আশঙ্কা প্রকাশ করেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেছেন, চলমান সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশের অবস্থা ভয়াবহ হয়ে উঠবে।

রবিবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুদ্দুস বয়াতি লেখেন, “মারামারি, কাটাকাটি দেখে মনে হচ্ছে, ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল–চামড়া কিছুই থাকবে না।”

কুদ্দুস বয়াতির এই মন্তব্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাংবাদিক ও বিশ্লেষক আমীন আল রশীদ তাঁর পোস্ট শেয়ার করে লিখেছেন, “কুদ্দুস বয়াতি যতটুকু রাজনীতি বোঝেন বা সচেতন, আমাদের তথাকথিত রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সেটা বোঝেন না। বরং বোতল থেকে বের হয়ে দৈত্যরা বলছে, এইবার মজা দেখো!”

১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ও প্রচারণাভিত্তিক গান ‘এই দিন দিন না, আরো দিন আছে’ গেয়ে দেশজুড়ে পরিচিতি পান কুদ্দুস বয়াতি। এরপর পালাগান থেকে শুরু করে অসংখ্য লোকগান পরিবেশন করে জয় করেছেন শ্রোতাদের মন। বর্তমানে তিনি মঞ্চে নিয়মিত না হলেও ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট তৈরি করে আলোচনায় থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল–চামড়া কিছুই থাকবে না, শঙ্কা শিল্পী কুদ্দুস বয়াতির

আপডেট সময় : ০৭:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫