ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কমছে ভোগান্তি হিজলায় নতুন ওসির হুঁশিয়ারি: মাদক-জুয়া দমনে কঠোর পদক্ষেপ ৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবার চালু চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, কর্মবিরতি প্রত্যাহার গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: হুঁশিয়ারি সড়কমন্ত্রীর রাজধানীর কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যু গণভোটের রায় উপেক্ষার সুযোগ নেই: হানজালা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

আফগানিস্তানে ভূমিকম্প: এখনও চাপা পড়ে আছে অন্তত ৩০০ মরদেহ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানের ভূমিকম্প কবলিত অঞ্চলগুলোতে এখনও চাপা পড়ে আছে অন্তত তিন থেকে সাড়ে তিনশ’ মরদেহ। দুর্গম অঞ্চল আর প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ব্যহত হচ্ছে উদ্ধার অভিযান। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার।

অঞ্চলগুলোতে কাজ করছে তালেবানের সামরিক বাহিনী। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি স্থান। দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। হতাহতদের নেয়া হচ্ছে রাজধানী কাবুলে।

রোববার, স্থানীয় সময় রাকে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পূর্ব আফগানিস্তানের তিন প্রদেশে। প্রাণ যায় কমপক্ষে ৮১২ জনের। আহতের সংখ্যা ছাড়ায় তিন হাজার। শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে গেল ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত ছিল এলাকাগুলো। বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আফগানিস্তানে ভূমিকম্প: এখনও চাপা পড়ে আছে অন্তত ৩০০ মরদেহ

আপডেট সময় : ১২:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫