ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে ইসহাক দারের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলা পত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

DinajpurTV |

আব্বাস আরাগচি পাকিস্তানে পৌঁছে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসলামাবাদ-এ অনুষ্ঠিত এই বৈঠক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ। এর আগে ডন জানায়, দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সময় শুক্রবার রাতে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানে অবতরণ করে। এ সময় ইসহাক দার, সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এসব বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলামাবাদে ইসহাক দারের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬