ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর চেইন আত্মসাৎ: কালিগঞ্জে আকমলের বিচার দাবি

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বন্ধকী নেওয়া ১০ হাজার টাকার সুদ সহ ৩ মাসে পরিশোধের ১৮ হাজার টাকা গ্রহণ না করে ১ লক্ষ্য ৭০ হাজার টাকার স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় আব্দুল জব্বার নামে ১ সুদেল মহাজনকে লীগ্যাল নোটিশ প্রদান করার ঘটনা ঘটেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মৃত শেখ আজগর আলীর পুত্র শেখ আকমল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন গত ১৫/৪/২৬ ইং তারিখে এ লীগ্যাল নোটিশ প্রদান করেছেন। অভাবের তাড়নায় সুদেল ব্যবসায়ী বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র আব্দুল জব্বারের নিকট হতে ১০ আনা ৩ রতি ওজনের ১টি স্বর্ণের চেইন সুদে বন্ধক রেখে প্রতিমাসে ৬,শ টাকা লাভ দেওয়ার শর্তে ৩ মাসের জন্য ১০ হাজার টাকা উপস্থিত সাক্ষী মিজানুর রহমান, আজিজুর রহমানের সম্মুখে গ্রহণ করে। পরে শর্ত অনুযায়ী লভ্যাংশ সহ সমুদয় টাকা ফেরত দিতে গেলে তা গ্রহন না করে উল্টো স্বর্ণের চেইন ফেরত দিতে অস্বীকার ও ভয় ভীতি, হুমকি দেখিয়ে তাড়িয়ে দেয়। লীগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে ১৫ দিনের মধ্যে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না দিলে ঐ সুদেল মহাজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ঘটনার সত্যতা জনার জন্য আব্দুল জব্বারের ব্যবহৃত মোবাইল নং না জানায় তার বাড়িতে যেয়ে খোঁজ মেলেনি। ভুক্তভোগী আকমল হোসেন সাংবাদিকদের জানান আব্দুল জব্বার তার ভালো বন্ধু সেই সুবাদে অভাবের তাড়নায় তার নিকট থেকে মাসে শতকরা ৬% সুদে ৩ মাসের মধ্যে পরিশোধ করবে বলে কোন কাগজপত্র ছাড়াই সরল বিশ্বাসে ১০ হাজার টাকা গ্রহণ করে। ৩ মাস পরে লভ্যাংশ সহ ১৮ হাজার টাকা পরিশোধ করতে গেলে বিভিন্ন তালবাহানা শেষে স্বর্ণের চেইন নেইনি বলে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। উপায়ান্তর না পেয়ে প্রতিকার পেতে বন্ধুর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন্ধুর চেইন আত্মসাৎ: কালিগঞ্জে আকমলের বিচার দাবি

আপডেট সময় : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬